1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

করোনা ভাইরাস সনাক্তের জন্য বেনাপোল চেকপোষ্টে স্বাস্থ্য বিভাগ এর সতর্কতা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৮১ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ সম্প্রতি বাংলাদেশে করোনা ভাইরাসে লোক মারা গিয়েছে এমন সংবাদে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ নড়ে চড়ে বসেছে। পুরানো অকেজো যন্ত্রপাতি নিয়ে চলছে নোভেল করোনা ভাইরাস নামে সংক্রামক রোগটি চিহিৃত করার ।তবে স্বাস্থ্য মন্ত্রনালয় যেহেতু এ পথে দেশ বিদেশে লোক যাতায়াত করে তার জন্য এ চেকপোষ্টে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে ।
সকাল সাড়ে ৬ টা থেকে ইমিগ্রেমশন কাস্টমস ভবনের আগমনি ডেস্কের পাশে একজন উপস্বাস্থ্য সহকারী ৪ জনকে নিয়ে কাজ করে যচ্ছে।

শুক্রবার সকাল সাড়ে ৬ টার সময় সরেজমিনে দেখা গেছে ভারত থেকে যে সব দেশী বিদেশী যাত্রীরা বাংলাদেশে প্রবেশ করছে তাদের আগমনী গেটে পরীক্ষা করে ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতার জন্য পাঠাচ্ছে। তবে এ পর্যান্ত কোন করোনা ভাইরাস রোগি চিহিৃত হয়নি।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য উপ-সহকারী ডাক্তার আব্দুল মজিদ বলেন, অত্যান্ত সতর্কতার সাথে বিদেশ থেকে আগত যাত্রীদের পরীক্ষা নিরীক্ষা করে দেশের অভ্যান্তরে প্রবেশ করানো হচ্ছে। কারন এটা একটি সংক্রামক ছোয়াছে রোগ। একজনের হলে অন্যজনের হাঁছি কাশির সাথে হতে পারে। এ রোগের লক্ষন কি জানতে চাইলে তিনি বলেন, প্রথমে গায়ে জ্বর আসে । তারপর কাশি ব্যাথা অনুভব হয়। তিনি পরীক্ষা নিরিক্ষার পর সকলকে নাকে মাস্ক পরার জন্যও উপদেশ দেন।

ডাক্তার আব্দুল মজিদ আরো বলেন, এ রোগ সাধারনত পশু পাখি থেকে ছড়ায়। এ পর্যন্ত যত ভাইরাস সংক্রান্ত রোগ ছড়িয়েছে তা গবেষনায় দেখা গেছে পশু পাখি থেকে ছড়িয়েছে।
তাদের আধুনিক যন্ত্রপাতি আছে কি না জানতে চাইলে বলেন এখানে তেমন কোন যন্ত্রপাতি নেই। তবে রোগ নির্নয়ের মত যন্ত্রপাতি তাদের আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT