1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

করোনায় বিশ্বে আরও ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৮৮ বার পঠিত

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এই ভাইরাসের ছোবলে বিশ্বে আরও ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে মোট মৃত্যু ৪১ লাখ ৯২ হাজার ছাড়িয়েছে।

মঙ্গলবার ৫ লাখ ৬৫ হাজারের বেশি করোনা সংক্রমিত মানুষ চিহ্নিত হয়েছে বিশ্বজুড়ে। এ পর্যন্ত মোট আক্রান্ত ১৯ কোটি ৫৯ লাখ ২৫ হাজারের ওপর।

সংক্রমণ শনাক্তের দিক থেকে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র। ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৫ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাস।

ইন্দোনেশিয়ায় দিন দিন খারাপ হচ্ছে পরিস্থিতি। মঙ্গলবার ২ হাজার ৬৫ জনের মৃত্যুর রেকর্ড হয় দেশটিতে। এছাড়া ৪৫ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস।

এদিন ব্রাজিলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে ১ হাজার ৩২০ জনের। সংক্রমিত হিসেবে লিপিবদ্ধ হয়েছে ৪১ হাজার ৪০০ এর বেশি মানুষ।

রাশিয়ায় একদিনে মারা গেছে ৭৭৯ জন। ৪৩ হাজারের কাছাকাছি সংক্রমণ আর ৬ শতাধিক মৃত্যু হয়েছে ভারতে। চারশ’র কাছাকাছি প্রাণহানি হয়েছে দক্ষিণ আফ্রিকায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT