1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

ইউ পি এ বলে কিছু নেই, বললেন মমতা পাল্টা আক্রমণ ছত্তিসগড় রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেলার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৯০ বার পঠিত

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

সম্প্রতি তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রের বম্বাই তে গিয়ে সেখানকার এন সি পি নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শারদ পাওয়ার ও শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের শিবসেনা মন্ত্রী শ্রী আদিত্য ঠাকুর ও শিবসেনা নেতা ও এম পি শ্রী সঞ্জয় নিরুপমের সাথে সাক্ষাৎ করে আসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরোধী দলের জোট ইউ পি এ সম্পর্কে বলেন যে, এর কোন প্রমাণ ও অস্তিত্ব নেই বর্তমানে । এবং এর প্রয়োজন আছে বলে মনে করেন না। আজ তার পাল্টা আক্রমণ করেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও ছত্তিসগড় রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেশ বাগেলা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্য থেকে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পর নিজেকে মনে করেন তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের বিরোধী। এবং বিজেপি বিরোধী। কিন্তু ভূপেশ বাগেলা তার উত্তরে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একথা মানায় না। কারণ তিনি তো ইউ পি এ থাকতেও এন ডি এ নেতৃত্বে বি জে পি সরকারে যোগ দিয়েছিলেন। এবং দীর্ঘদিন ধরে বিজেপি র ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন। এবং বিজেপি নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের কয়লা ও খনি এবং রেলওয়ে মন্ত্রী ছিলেন। তাহলে উনি করে ইউ পি এ সম্পর্কে এমন কথা বলতে পারেন। আসলে উনি দিল্লি তে গিয়ে বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করে সলাপরামর্শ নিয়ে কি ভাবে ভারতের জাতীয় কংগ্রেস কে ভাঙ্গা যায় এবং দুর্বল করা যায় তার খেলা শুরু করে দিয়েছে। যা সারা ভারতের সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। এই ভেক রাজনীতি থেকে সরে আসার জন্য অনুরোধ করেন।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT