1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

আফগানিস্তানে বিমান হামলায় দুই শতাধিক তালেবান নিহত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৫৮ বার পঠিত

আফগানিস্তানে বিমান হামলায় দুই শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। মন্ত্রণালয়ের সিনিয়র অফিশিয়াল ফাওয়াদ আমান টুইট বার্তায় জানান, ‘শেবেরঘান শহরে বিমান হামলায় দুই শতাধিক তালেবান সন্ত্রাসী নিহত হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের বেশ কয়েকটি গোপন আস্তানা।’ বি-৫২ যুদ্ধবিমান থেকে এ হামলায় তালেবানদের বিপুল সংখ্যক গোলাবারুদ, যানবাহন ধ্বংসেরও দাবি করা হয়েছে।

শনিবার সন্ধ্যা থেকেই হামলার তেজ বাড়িয়েছে আফগান সেনা। তালেবানদের গোপন আস্তানা খুঁজে ধ্বংস করার কাজ শুরু হয়েছে তারা। সরকারি বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে মার্কিন বিমানবাহিনী। জাওঝান প্রদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর শেবেরঘান তালেবানের দখলে যাওয়ার পরই বিমান হামলার কথা জানায় সরকারি বাহিনী।

এর আগে বলা হয়, আফগানিস্তানে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে তালেবান যোদ্ধারা। সরকারি বাহিনীর সঙ্গে এক সপ্তাহের লড়াইয়ের পর শনিবার শেবেনঘান শহরটির নিয়ন্ত্রণ নেয় বলে জানায় আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ। তালেবানের নিয়ন্ত্রণে যাওয়া এটি দ্বিতীয় প্রাদেশিক রাজধানী। আগের দিন তালেবান যোদ্ধারা ইরান সীমান্তবর্তী নিমরোজ প্রদেশের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ দখল করে নেয়।

প্রায় দুই দশকের সংঘাতের পর মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহারের সময় তালেবান যোদ্ধারা ব্যাপক লড়াই শুরু করে। ইতোমধ্যে তারা দেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তালেবান বর্তমানে গ্রামীণ জনপদের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ’র অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। হেরাত ও কান্দাহারসহ বিভিন্ন নগরীতে সরকারি বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT