1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে শুক্রবার ছেড়ে দেওয়া হবে-ইমরান খান

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৭৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে আগামীকাল (শুক্রবার) ছেড়ে দেওয়া হবে। আজ জাতীয় সংসদে এ কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেছেন, শান্তির নির্দশন হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল পাকিস্তানের হামলা ভূপাতিত ভারতীয় মিগ-২১ এর পাইলট অভিনন্দনকে আটকের কয়েকটি ভিডিও ক্লিপ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের পক্ষ থেকে ভিডিও ক্লিপটি প্রকাশ করার পর ভারত ওই পাইলটের মুক্তি দাবি করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আজ সংসদে এ বিষয়ে কথা গিয়ে বলেন, শান্তির নিদর্শন হিসেবে আমরা তাকে ছেড়ে দেব। আমরা উত্তেজনা বাড়াতে চাই না। ইমরান খান গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছেন বলেও সংসদকে জানিয়েছেন।

গতকাল (বুধবার) পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রকাশিত এক মিনিট ১৯ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, আটক ওই পাইলট চা পান করছেন আর নিজের নাম-পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলছেন।

ভিডিওতে ভারতের এই উইং কমান্ডার বলেন, ‘ক্যাপ্টেন (পাকিস্তানের) আমাকে ভিড় ও সৈন্যদের হাত থেকে উদ্ধার করে। আমি আশা করি আমার দেশের সেনাবাহিনীও এসে আমাকে এভাবে উদ্ধার করবে। পাকিস্তানি সেনাবাহিনীর আচরণে আমি অভিভূত।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT