1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

আজ ভারতের সরকার দেশ থেকে কৃষক আইন প্রত্যাহার করে নিল। ঐতিহাসিক জয় বললেন শ্রী রাহুল গান্ধী।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ২৮১ বার পঠিত

কোলকাতা থেকে মনোয়ার ইমাম।

ভারতের সরকার দেশ থেকে কৃষক আইন প্রত্যাহার করে নিল। ঐতিহাসিক জয় বললেন শ্রী রাহুল গান্ধী।।

২০২০,, সালে ভারতের কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী বিল পাশ করেন ভারতের লোকসভায় এবং রাজ্যসভায়। উভয় কক্ষের সদস্য বিজেপি ও সহযোগী দলের বেশি থাকার কারণে এই কৃষক বিরোধী বিল পাস করতে বেগ পেতে হয়নি। কিন্তু এই কৃষক বিরোধী বিল পাস বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ভারতের বিভিন্ন রাজ্যের কৃষক ও শ্রমিকরা। এবং ভারতের দিল্লির উপকন্ঠে অবস্থিত পাঞ্জাব ও হরিয়ানা এবং রাজস্থান ও ছত্তিসগড় এবং উত্তর প্রদেশের কৃষকরা ট্রাক ও কৃষক সরমজাম নিয়ে দিল্লির জাতীয় সড়ক অবরোধ করেন। এবং তারা তাদের আন্দোলন কে ভারতের বিভিন্ন রাজ্যের ছড়িয়ে দেন। লক্ষ লক্ষ কৃষক হাজির হন দিল্লির কাছে। অবরুদ্ধ হয়ে পড়ে ভারতের রাজধানী দিল্লি। এই কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে সবর হোন ভারতের বিরোধী দল ভারতের জাতীয় কংগ্রেস। তাদের নেতা শ্রী রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী এবং ভারতের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরীর নেতৃত্বে গণআন্দোলন তৈরি করে। তারা ভারত সরকারের কাছে আবেদন করতে থাকেন অবিলম্বে ভারত থেকে কৃষক বিরোধী বিল প্রত্যাহার করতে হবে। ভারতের কৃষক নেতা শ্রী রাজেশ টিকিয়াত বামফ্রন্টের কৃষক নেতা জনাব আব্দুল হান্নান মোল্লা সহ ভারতের বিজেপি বিরোধী সব দল এই কৃষক বিরোধী বিল পাস প্রত্যাহার করার ডাক দেন। ভারতের সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকার কে কৃষকদের সাথে বসে তাদের দাবি দাবা বিবেচনা করে কৃষক বিরোধী বিল প্রত্যাহার করার জন্য বলেন। আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরু নানক জন্ম দিনে ভারত থেকে কৃষক বিরোধী বিল পাস প্রত্যাহার করার কথা ঘোষণা করেন। এই ঘোষণা কে ঐতিহাসিক জয় বলে দাবি করেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা শ্রী রাহুল গান্ধী ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী। এবং এই ঘোষণা কে নৈতিক জয় বলে দাবি করেন তৃনমূল দলের লোকসভার সদস্য শ্রী সৌগত রায় ও দিল্লির মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দ কেজরিওয়াল এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী উদ্ভব ঠাকুর ও এন সি পি নেতা শ্রী শারদ পাওয়ার এবং এস পি নেতা শ্রী অখিলেশ যাদব। এবং বি এস পি নেত্রী শ্রীমতী মায়াবতী আর জে ডি নেতা শ্রী তেজষী যাদব সব বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দলের নেতৃত্ব।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT