1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

আজ বিকালে ভয়াবহ ভূমিধ্বসের কবলে, ভারতের কিন্নর, ধ্বংসাবশেষ মধ্যে আটকে বহু মানুষ ও গাড়ি, উদ্ধার কাজে আই টি বি আই জওয়ানরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৮৯ বার পঠিত

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

আজ দুপুরে ভারতের হিমাচল প্রদেশের কিন্নর যাওয়ার জাতীয় সড়কে প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড় থেকে ভূমিধ্বস নেমে আসে সমতলে। সেই ভূমিধ্বসের কবলে পড়ে বহু গাড়ি সহ প্রায় চল্লিশ জন মানুষ আটকে পড়েছে। উদ্ধার কাজে নেমেছে ভারতের ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীর সদস্যরা। সঙ্গে নামানো হয়েছে প্রকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবিলা বাহিনীর সদস্যদের। এবং উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্হানীয় লোকজন। এই ভয়াবহ ভূমিধ্বসের ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচল প্রদেশের কিন্নর যাওয়ার জাতীয় রেকঙ পিও শিমলা হাইওয়েতে। এই ভয়াবহ ভূমিধ্বসের কারন হল গত কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারণে এই পাহাড়ি এলাকায় ধ্বসের কারণ হয়ে দাড়িয়েছে। তাই নয়, পাহাড়ের পাদদেশে ধ্বসে পড়ছে বড় বড় পাথর। যা হিমাচল প্রদেশের কিন্নর যাওয়ার জাতীয় সড়কের পাশে ধ্বংসাবশেষ মধ্যে আটকে পড়েছে বড় রাস্তা ও গাড়ি সহ বহু মানুষ। তবে কত মানুষ মারা গেছে এখন পর্যন্ত তার হিসাব এই নিউজ লেখা পযন্ত সঠিক তথ্য হাতে আসেনি। তবে এই প্রবল ভূমিধ্বসের মধ্যে বহু মানুষের মৃত্যু হতে পারে বলে মনে করছেন স্হানীয় লোকজন। তবে বহু গাড়ি দুমড়ে মুচড়ে আছে। ধ্বংসাবশেষ নীচে পড়ে আছে বহু গাড়ি সহ মানুষ জন। তবে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এই ভয়াবহ ভূমিধ্বসের ঘটনার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের স রাস্ট্র মন্ত্রী অমিত শাহ খোঁজ খবর নিয়েছেন। ঘটনায় কোন বাঙ্গালী আটকে পড়েছে কি না তা জানতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়েছেন। ঘটনার স্হানে ঘিরে রেখেছে প্রশাসন ও ভারতের আই টি বি পি বাহিনীর সদস্যরা। ঘটনার জন্য কন্ট্রোল রুম খুলে রাখতে নির্দেশ দিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। তবে এই ভয়াবহ ভূমিধ্বসের ঘটনার স্হানে পৌঁছে গেছেন হিমাচল প্রদেশের ডি আই জি সহ পদস্থ পুলিশ অফিসাররা।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT