1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

আজ বম্বে হাইকোর্ট শাহরুখ খান পুত্র আরিয়ান খান কে ক্রুজ ড্রাগ মামলায় জামিন মঞ্জুর করেন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

আজ বম্বে হাইকোর্ট শাহরুখ খান পুত্র আরিয়ান খান কে ক্রুজ ড্রাগ মামলায় জামিন মঞ্জুর করেন।।

অবশেষে চলচ্চিত্র জগতের সুপার স্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান কে বম্বে ক্রুজ ড্রাগ মামলায় জামিন দিলেন। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়াতে আজও রাত কাটাতে হবে মহারাষ্ট্রের আথার রোড জেলে। তবে শনিবারের মধ্যে আরিয়ান খান বাড়িতে ফিরতে পারবেন। আজ বম্বে ক্রুজ ড্রাগ মামলায় জামিনের বিরোধীতা করেন এন সি বি র আইনজীবী শ্রী অনিল সিঙ্ঘ।এবং আরিয়ান খানের আইনজীবী শ্রী মুকুল রোহাতগি। দুই পক্ষের বক্তব্য রাখেন। সেখানে এন সি বি র আইনজীবী শ্রী অনিল সিঙ্ঘ বলেন, বম্বে ক্রুজ ড্রাগ মামলায় হাতে নাতে ধরা পড়ে যায় আরিয়ান খান। এবং আরিয়ান খান প্রভাব শালি ব্যাক্তির পুত্র। যদি জামিন দেওয়া হয় তাহলে সাক্ষীদের উপর প্রভাব খাটিয়ে এই কেস হালকা করে দেবে, তাই জামিন মঞ্জুর না করা হয়। তখন শাহরুখ খানের পুত্রের আইনজীবী শ্রী মুকুল রোহাতগি বলেন যে, আরিয়ান খানের বিরুদ্ধে যে, ২৯,নম্বার, ড্রাগ মামলায় ধারা দিয়েছেন তা প্রমাণ যোগ্য নয় তাই আরিয়ান খান কে জামিন মঞ্জুর করা হোক। দুই পক্ষের শুনানি শেষে বম্বে হাইকোর্টের বিচারপতি শ্রী নীতিন সাম্বারের ডিভিশন বেঞ্চ আরিয়ান খান কে জামিন মঞ্জুর করেন। অন্যদিকে এই মামলার প্রধান সাক্ষী শ্রী কে পি গোসাভিকে আজ পূনা থেকে গ্রেফতার করে মহারাষ্ট্রের পুনা পুলিশ। আজ আরিয়ান খানের জামিন মঞ্জুর করা কে মহারাষ্ট্রের শিবসেনা ও এন সি পি এবং ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রকৃত সত্যোর জয় হয়েছে বলে দাবি করেন। এবং খুশির হাওয়া বইছে শাহরুখ খানের পরিবারের মধ্যে।।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT