1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

আজ ত্রিপুরার রাজপথে রক্তাক্ত তৃনমূল দলের নেত্রী শ্রীমতী জয়া দত্ত, সহ দেবাঙ্গসু ভট্টাচার্য ও সুদীপ রায়।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৪১ বার পঠিত

আজ ত্রিপুরার রাজপথে রক্তাক্ত তৃনমূল দলের নেত্রী শ্রীমতী জয়া দত্ত, সহ দেবাঙ্গসু ভট্টাচার্য ও সুদীপ রায়।।

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

আজ বিকালে তৃনমূল দলের নেত্রী শ্রীমতী জয়া দত্ত ও সুদীপ রায় ও দেবাঙ্গসু ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল যখন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে যারছিলেন। ঠিক তখনই ত্রিপুরার রাজপথে আক্রান্ত হন বিজেপি নেতা ও কর্মীদের দ্বারা। তাদের উপর চড়াও হয় কিছু বিজেপি নেতা ও কর্মীরা। রড ও পাথর দিয়ে তাদের মারা হয়। সাথে সাথে তারা মাটিতে লুটিয়ে পড়ে। সেখানে পুলিশের কোন সাহায্য পাওয়া যায়নি। এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ। এই ঘটনার তিব্র ধিক্কার জানান তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শ্রী অভিষেক ব্যানার্জী ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরার দায়িত্ব থাকা পশ্চিম বাংলার পুত্ত মন্ত্রী শ্রী মলয় ঘটক সহ দলের অন্যান্য নেতৃত্ব। কয়েক দিন আগে তৃনমূল দলের প্রচার সেল আইপ্যাক সদস্যদের ত্রিপুরার রাজধানী আগরতলায় গ্রেপ্তার করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরকারের পুলিশ। এই ঘটনার পর ত্রিপুরাতে যান তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শ্রী অভিষেক ব্যানার্জী ও অন্যান্য নেতৃত্ব। সেবার অভিষেক ব্যানার্জী আগরতলা কাছে ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাওয়ার পথে বিজেপি নেতা ও কর্মীদের দ্বারা আক্রান্ত হন। আজ ফের একইভাবে আক্রান্ত হলেন ত্রিপুরায় আইপ্যাক সদস্যদের প্রতিনিধি শ্রী মতি জয়া দত্ত ও সুদীপ রায় ও দেবাঙ্গসু ভট্টাচার্য। এই ঘটনার পর ত্রিপুরার রাজ্য রাজ নিতে তোলপাড় শুরু হয়। তবে ত্রিপুরার এক বিজেপি নেতা বলেন যে তাদের নেতা ও কর্মীদের উপর যে ভাবে তৃনমূল দলের নেতা ও কর্মীরা অত্যাচার চালিয়ে যাচ্ছেন তার বহিপ্রকাশ ঘটেছে এই ঘটনার। তবে এই ঠিক নয় বলে মনে করেন ওই নেতা। তবে আগামী নির্বাচনে পাখির চোখ রাখতে এবার থেকে মাসে দুই বা তিনবার ত্রিপুরার মাটিতে পা রাখবেন শ্রী অভিষেক ব্যানার্জী ও তার তৈরি করে দেওয়া পাচ সদস্যের একটি টিম তার মধ্যে থাকছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী সভার সদস্য শ্রী মলয় ঘটক ও শ্রী ব্রাত্য বসু ও কুনাল ঘোষ ও ঝ্রাতব্রত্য বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক শ্রী সমির পাজা।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT