1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

আজ কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশে সহ শরীরে হাজির দিলেন পশ্চিম বাংলার পুলিশের ডি জি শ্রী মনোজ মালব্য।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৭ বার পঠিত

কোলকাতা থেকে মনোয়ার ইমাম।

দুটি বেআইনি অর্থ লগ্নি কারি কোম্পানির বিরুদ্ধে কেন গ্রেফতারীয় পরোয়ানা জারি করার আদেশ মান্য করা হয়নি, তার কৈফিয়ত দিতে পশ্চিম বাংলার ডি জি কে সহ শরীরে কলকাতা হাইকোর্টে হাজির দেবার নির্দেশ দেন। এবং তার কাছ থেকে ব্যাখ্যা চান কিসের জন্য তাদের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের ধরা হয় নি। আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী রাজেশ বিন্দাল ও বিচারপতি শ্রী রাজষি ভরদ্বাজ এর ডিভিশন বেঞ্চ এ হাজির হতে হয় পশ্চিম বাংলার ডি জি শ্রী মনোজ মালব্য আই পি এস কে। কারণ বেআইনি অর্থ লগ্নি কারি কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে বলে কলকাতা হাইকোর্ট। তখন পশ্চিম বাংলার ডি জি ছিলেন শ্রী বিরেন্দ্র আই পি এস। এবং তৎকালীন ডি আই জি ছিলেন পশ্চিম বাংলার শ্রী মনোজ মালব্য আই পি এস। শ্রী মনোজ মালব্য আই পি এস হন, ১৯৮৬,সালে। সিনিয়র আই পি এস হিসেবে ও বর্তমান ডি জি হিসেবে দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। তাই কেন তাদের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি তা জানতে ও আদালত অবমাননার দায়ে আজ পশ্চিম বাংলার ডি জি শ্রী মনোজ মালব্য কে হাজির দিতে বলা হয়। এবং আজ ডি জি শ্রী মনোজ মালব্য আই পি এস তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী রাজেশ বিন্দাল ও বিচারপতি শ্রী রাজষি ভরদ্বাজ এর ডিভিশন বেঞ্চ এ হাজির হন।এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী রাজেশ বিন্দাল ও বিচারপতি শ্রী রাজষি ভরদ্বাজ এর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন যে এই বেআইনি অর্থ লগ্নি কারি কোম্পানির বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা নিতে হবে। প্রয়োজন হয় তাদেরকে গ্রেফতার করে কোর্টে হাজির করাতে হবে।ডি জি শ্রী মনোজ মালব্য আই পি এস কোর্ট কে বলেন তিনি সবধরনের সাহায্য করবেন বেআইনি অর্থ লগ্নি কারি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT