1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু । পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক।

আমেরিকার পর ভারতের নাগরিকদের আফগান ছাড়তে নির্দেশ দিল ভারত সরকার।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৯৯ বার পঠিত

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

আজ দিল্লির সাউথ ব্লক থেকে কেন্দ্রীয় স রাস্ট্র মন্ত্রী ও বিদেশ মন্ত্রক থেকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি হোক আফগান ছেড়ে চলে আসতে। কারণ গত কয়েক দিন ধরে আফগানিস্তানের বিভিন্ন যায়গায় রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছে। আফগানিস্তানের সামরিক বাহিনীর প্রতিরোধ কে ভেঙে ইতিমধ্যেই আফগানিস্তানের প্রায়ই আশি ভাগ যায়গা দখল করে নিয়েছে তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা। তারা ইতিমধ্যেই আফগানিস্তানের কুন্দুজ ও কান্দাহার এবং মাজার ই শরিফ ও হেলমান্দ প্রদেশ জালালাবাদ সহ ইরান ও তাজিকিস্তান ও উজবেকিস্তান সহ পাকিস্তানের সীমান্ত অর্থ নৈতিক শহর দখল করে নিয়েছে। তার মধ্যে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো জোটের সামরিক বাহিনীর সদস্যরা আফগানিস্তানের মাটি থেকে সরে নিজের দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আমেরিকার প্রেসিডেন্ট জো ব্রাইডেন ইতিমধ্যেই আফগানিস্তানের মাটি থেকে তাদের দেশের নাগরিকদের চলে আসতে বলেছেন। আজ ভারতের কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে বলা হয়েছে সব ভারতীয় যেন আফগানিস্তানের মাটি থেকে সরে আসে। এবং সে দেশের নাগরিকদের নিরাপদে দেশে ফিরে আসতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ভারত তার মাজার ই শরিফ ও কান্দাহার থেকে ভিসা অফিস বন্ধ করে দিয়ে সেখান থেকে কূটনৈতিক সদস্যদের দেশে ফিরিয়ে আনছেন। তবে কাবুলের দখল নিতে তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের সঙ্গে আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের সামনাসামনি লড়াই শুরু হয়েছে। বহু মানুষ শহর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। তবে আমেরিকান নেতৃত্বে ন্যাটো জোটের সামরিক বাহিনীর সদস্যরা আফগানিস্তানের মাটি ছাড়লে হয়তো সেখানে তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের হুকুম কায়েম হতে পারে এমন সম্ভনা উড়িয়ে দেওয়া যায় না।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT