1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

ওমরাহ করতে লাগবে করোনা টিকার সনদ: সৌদি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৮২ বার পঠিত

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে চাইলে লাগবে পূর্ণ করোনা টিকার সনদ। আগামী ৯ আগস্ট থেকে টিকাপ্রাপ্তদের ওমরাহ করার আবেদন গ্রহণ করা হবে। রবিবার (৮ আগস্ট) জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, অভ্যন্তরীণ ও বিদেশি ওমরাহ আবেদনকারীদের আবেদনের সঙ্গে অনুমোদিত কোভিড-১৯ টিকার সনদ জমা দিতে হবে।

২০২০ সালে করোনা মহামারি শুরু পর থেকে করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে হজ ও ওমরাহ পালন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছিল সৌদি সরকার। ছয় মাসেরও বেশি সময় স্থগিতাদেশ জারি রাখার পর গত বছর অক্টোবরে দেশীয় নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেয় সরকার, তবে শর্ত দেওয়া হয়- ওমরাহ ও হজ পালনের সময় যাত্রীদের অবশ্যই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের প্রবেশ-নিষেধের তালিকায় যেসব দেশের নাম আছে সেখান থেকে আসা টিকা নেওয়া ভ্রমণকারীদের সৌদিতে উপস্থিত হওয়ার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। সরকারি ঘোষণা অনুযায়ী, চলতি বছর ১ মোহররম বা ১০ আগস্ট থেকে বাইরের দেশসমূহের মুসল্লিরা ওমরাহ পালনে প্রবেশ করতে পারবেন সৌদিতে। তবে ১৮ বছর বা তার ঊর্ধ্ববয়সীরাই কেবল প্রবেশের অনুমতি পাবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT