1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

মাধবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মহিলা আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৭ জুলাই, ২০১৯
  • ২৩৫ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিবরামপুর থেকে আসমা বেগম (৩২) নামে এক নারীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ জুলাই) ভোর রাতে এই নারীকে আটক করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলমের নেতৃত্বে অভিযানে যাওয়া একদল পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ অর্থ উদ্ধার করা হয়।

আটক আসমা বেগম উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিবরামপুর গ্রামের আব্দুল কাইয়ূমের স্ত্রী। তিনি একজন মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।

এ ব্যাপারে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলম বলেন, আটক আসমা বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করি। এ সময় তার শিবরাম গ্রামের বসতঘর থেকে ৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৩শ ১০ টাকাসহ আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও নগদ টাকাসহ তার বিরুদ্ধে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসমা বেগম এর নামে মামলা দায়ের করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT