1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুরে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় অভিভাবক ও কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর-২৬) উপজেলার পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল, অভিভাবক ও কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন সামাজিক বিষয়ে ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং পরিবার ও সমাজের উন্নয়নে তাদের সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করা। বিশেষ করে গ্রামীণ নারীদের উন্নয়ন, কিশোরীদের সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে ধারণা প্রসারে এ উদ্যোগ নেওয়া হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যশোরের উপপরিচালক বি. এম. কামরুজ্জামান, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক এবং কেশবপুর বিআরডিবির সভাপতি জাহাঙ্গীর কবির মিন্টু।
এ ছাড়া উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল এবং পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. হালিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রশিক্ষণে অভিভাবক ও কিশোরীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সামাজিক বিষয় তুলে ধরা হয়। এ সময় তাদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি, পারিবারিক ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের উন্নয়নে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টদের মতে, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে অভিভাবক ও কিশোরীদের সচেতন করে তোলার মাধ্যমে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করা সম্ভব। সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় এ ধরনের উদ্যোগ গ্রামীণ নারীদের উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজে তাদের ইতিবাচক ভূমিকা পালনে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
ছবিঃ
১৪/১০/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT