1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

মাধবপুরে সরকারি আইন অমান্য করায় ৬টি দোকানের জরিমানা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ১২৭৬ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে সরকারি আইন অমান্য করে মিষ্টির দোকান সহ চায়ের স্টল খোলা রাখার দায়ে ২৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার ২৫ মার্চ সকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান পৌর শহরের বনিক মিষ্টান্ন ভান্ডার, জয়গুরু মিষ্টান্ন ভান্ডার সহ ৬ দোকানে অভিযান চালিয়ে সরকারি আইন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ২৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেন।

 

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জেলা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঔষধের দোকান, কাঁচাপণ্য ও নিত্য পণ্যের দোকান ব্যতিত মাধবপুরের সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান হোটেল রেস্তোরা গত ২৪ মার্চ মঙ্গলবার থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

কিন্তু এর পরেও অনেক প্রতিষ্ঠান তাদের দোকান খুলেছেন, এই অভিযোগে মাধবপুর পৌর শহরের দুইটি মিষ্টির দোকান সহ ২৮ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

 

উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলা প্রশাসন থেকে পৌর শহর সহ সকল ইউনিয়নের ঔষধের দোকান ব্যতিত সকল প্রকার দোকান বন্ধ রাখার জন্য নোটিশ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT