1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা। কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২। কয়রায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও চাউলের ডিও বিতরণ। কেশবপুরে শুভ মহালয়া উদযাপিত। ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির। কেশবপুরে মামার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন।

আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

ফ্যামালি কার্ড কার্যক্রমের যশোরের কেশবপুর উপজেলাব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর-২৬) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর বিশ্বাস।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান।

প্রেস কনফারেন্সে জানানো হয়, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় অর্জনের বিষয়টি বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। এরই অংশ হিসেবে পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের যুগান্তকারী কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। ফ্যামিলি কার্ড কর্মসূচী বাস্তবায়নে সরকার যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে তা প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার জন্য আজকের এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

সকল নারী পরিবার প্রধান ফ্যামিলি কার্ড পাবেন। তবে শুধু ১ম, ২য় এবং ৩য় কোয়াইন্টালভুক্ত (নিম্ন স্কোর প্রাপ্ত পরিবার) নারী পরিবার প্রধান ভাতা পাবেন।
তারই ধারাবাহিকতায় আজ ১২ অক্টোবর-২০২৬ তারিখ হতে দেশব্যাপী একযোগে সকল এলাকার খানা/পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে।

প্রেস কনফারেন্সে অনুষ্ঠানে কেশবপুর উপজেলায় ১২জন তথ্য সংগ্রহকারী এবং ৩ জন সুপারভাইজারের মাঝে ১৫টি বিশেষায়িত ট্যাবলেট ডিভাইস বিতরণ করা হয়েছে। এ উপজেলার ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন, ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন এবং ৫ নং মঙ্গলকোট ইউনিয়নের ১, ৩, ও ৭ ওয়ার্ডে “ফ্যামিলি কার্ড” এর তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে উপজেলাব্যাপী সকল পরিবারের তথ্য সংগ্রহ সম্পন্ন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক হাজী রুহুল কুদ্দুস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সহ-সভাপতি এনামুল হাসান নাঈম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম মুর্শিদী, সাংবাদিক রনি হোসেন, সাদিক হোসাইন, আলী হামজা, উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুলসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃৃন্দ উপস্থিত ছিলেন।
ছবিঃ
১২/১০/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT