1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ। কেশবপুর দলিল লেখক আবু সাইদের অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া। বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত্রদের মাঝে ত্রাণ  দিল উপজেলা বিএনপি। বিলাইছড়িতে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে মহাসমারোহে পালিত হলো জগন্নাথ দেবের শুভ রথযাত্রা।

তজুমদ্দিনের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১৯ জেলের কারাদণ্ড

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৬৮৯ বার পঠিত

রায়হান কাজি তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২১ জেলেকে আটক করেছে প্রশাসন। এ সময় ১০ হাজার মিটার জাল ও ২টি নৌকা জব্দ করা হয়। আটককৃত ২১ জেলের মধ্যে ১৯ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

থানা কর্মকর্তা ইনজার্চ এস এম জিয়াউল হক জানান, রোববার দিবাগত রাত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম ও মৎস্য কর্মকর্তা আমির হোসেন নেতৃত্বে পুলিশ ও কোষ্টগার্ড মেঘনার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালান। এ সময় তজুমদ্দিন ও বোরহানউদ্দিনের মেঘনা মোহনায় মাছ ধরার অবস্থায় দুটি নৌকা ও ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ২১ জেলেকে আটক করা হয়।

সোমবার দুপুরে আটককৃত জেলে মোসলে উদ্দিন (২৯), ইসমাইল (৩২), জামাল (২৪), ফরহাদ হোসেন (২০), মালেক (৩০), জিয়াউদ্দিন (২৭), রুহুল আমিন (৩৫), মোঃ ইব্রাহিম (৩৫), হেলাল (২৪), সুজন (২০), হাবিবুল বাশার (২৫), খোকন (৩২), রাছেল (২১), আল-আমিন (২০), হুমায়ুন (২০), সিরাজ (৩৫), মোস্তাফিজ (২৫), মোঃ জামাল উদ্দিন (২৮), জামাল (৩০) প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশ্রাফুল ইসলাম।

 

এদিকে বয়স কম হওয়ায় রাজিব (১২) ও সজিব (৯) কে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়। আটকৃতরা বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন বলেন, আটককৃত ১০ হাজার মিটার জাল রাতেই পুড়ে ধ্বংস করা হয় এবং নৌকা ২টি প্রশাসনে হেফাজতে রয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞার ২ মাস যাতে কেউ নদীতে মাছ ধরতে না পারে সেজন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT