1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

মাধবপুরে সিগারেটের ১ টাকা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত-১

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ২৯২ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে সিগারেট কিনতে গিয়ে ১ টাকা পাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত আবদুল জব্বার (৩০) নামে এক গার্মেন্টস কর্মী মারা গেছেন।

চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার তিনি সকালে মারা যান।

নিহত আবদুল জব্বার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ব্যাঙ্গাডোবা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। তিনি সায়হাম গার্মেন্টসের কর্মী ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৯টার দিকে নিহত জব্বারের চাচা আবদুর রহমানের দোকানে ব্যাঙ্গাডোবা গ্রামের শহীদ মিয়া সিগারেট কিনে ভাংতি না থাকায় ১ টাকা বকেয়া রাখতে চায়। কিন্তু দোকানদার আবদুর রহমান ১ টাকা বাকিতে সিগারেট দিতে রাজি হননি। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টি হয়।

এক পর্যায়ে এ ঘটনাটি নিয়ে শহীদ ও দোকানদার আবদুর রহমানের লোকজন মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় আবদুর রহমানের ভাতিজা আবদুল জব্বার গুরুতর আহত হন।

তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৬টায় আবদুল জব্বার মারা যান।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর থানার ওসি কে এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT