1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

ব্রিজ থেকে নদীতে ফেলে সতীনের শিশু কন্যা হত্যা,সৎমা আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ২৮২ বার পঠিত

সিলেট প্রতিনিধি: সিলেট শহরতলীর টুকেরবাজার ব্রিজের উপর থেকে ফেলে দেয়া শিশু মাহার লাশ সুরমা নদীর লামাকাজি এলাকায় ভেসে উঠেছে। লাশ উদ্ধারে রওয়ানা হয়েছে জালালাবাদ থানা পুলিশ। শিশুকে নদীতে ফেলে হত্যার ঘটনায় আটক সৎমাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ সিলেটভিউকে জানান, ব্রিজ থেকে শিশুকে নদীতে ফেলে দেয়ার ঘটনায় শুক্রবার ওই শিশুর বাবা জিয়াউল হক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় একমাত্র আসামী করা হয় শিশু মাহার সৎমা ও জিয়াউলের দ্বিতীয় স্ত্রী সালমা বেগমকে। শনিবার সালমাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে, শনিবার বিকেলে লামাকাজি এলাকায় সুরমা নদীতে শিশু মাহার লাশ ভাসতে দেখে জনতা পুলিশে খবর দেন। বিকেল সোয়া ৪টায় ওসি অকিল উদ্দিন আহমদ জানান, পুলিশ লাশ উদ্ধারের জন্য লামাকাজির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

উল্লেখ্য, পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার বিকেলে টুকেরবাজার সেতু থেকে সুরমা নদীতে সতীনের পাঁচবছর বয়সী শিশুকন্যাকে ফেলে দেয় সালমা বেগম। এসময় স্থানীয় জনতা সালমা বেগমকে আটক করে পুলিশে সোর্পদ করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT