1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

বিমানবন্দরে গুলিসহ এলডিপি মহাসচিব আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ২৬৫ বার পঠিত

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে ৭ রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়।

বিবামবন্দর সূত্র বলছে, বাংলাদেশ বিমানে করে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন এলডিপির মহাসচিব। এ সময় স্ক্যানিং করার সময় তার কাছ থেকে ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে ব্যাগে রাখা গুলির বিষয়ে জানতেন না বলে জানিয়েছেন রেদোয়ান।

এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) পরিচালক উইং কমান্ডার ওবায়দুর রহমান জানান, নিয়ম বহির্ভূতভাবে বিমানবন্দরে গুলি নিয়ে প্রবেশ করার জন্য তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুলক্রমে গুলি নিয়ে এসেছেন বলে স্বীকার করেছেন।

এলডিপি মহাসচিবকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওবায়দুর রহমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT