1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

ধামরাই’তে হিন্দু বাড়ীর বসত ভিটা দখলের উদ্দেশ্যে নারী-পুরুষের উপর হামলা:জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ২৪৭ বার পঠিত

সোনাই নিউজ:গত ১৯শে জুন’ মঙ্গল বার ধামরাই পৌরসভার ১নং ওয়ার্ডের কায়েতপাড়া যদুনাথ শরৎ চন্দ্র বিদ্যাপীঠ এর পেছনের হিন্দু বাড়ীতে নারী ও পুরুষের উপর অবৈধ ভাবে সম্পত্তি জবর দখলের চেষ্টায় লোহার রড দিয়ে আক্রমনের অভিযোগ পাওয়া গেছে।
এ’ব্যাপারে উক্ত হিন্দু বাড়ীর জীবন মন্ডল বলেন- পাশ্ববর্তী হযরত আলীর পুত্র সোহেল রানা ও জুয়েল রানা আমার বসত বাড়ীর জায়গা দখলের অপচেষ্টায় আমাকে ও আমার স্ত্রীকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে আসছে।

তারা বিভিন্ন সময়ে আমাদের বাড়ীতে এসে অশ্লীল ভাষায় গালি গালাজ করে। বিষয়টি এলাকার গণমান্য ব্যক্তিবর্গকে জানালে এরই জের ধরে ১৯শে জুন দুপুর সাড়ে বারোটার সময় ওরা সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন লোক নিয়ে আমার বাড়ীতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। আমি ঘর থেকে বের হওয়া মাত্রই সোহেল রানা তাহার হাতে থাকা রড দিয়ে পিটাইয়া আমার শরীরের বিভিন্ন স্হানে জখম করে, আমার স্ত্রী বাধা দিতে গেলে তার ভাই জুয়েল রানা আমার স্ত্রীকে চর,থাপ্পর,কিল,ঘুষি মারা সহ বিবস্ত্র করিয়া ফেলে।এ সময় আমাদের ডাক চিৎকারে লোকজন আসলে তখন তারা আমাদের প্রাণ নাশের হুমকিও লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়।

হামলায় আহত জীবন মন্ডল ও তার পরিবারকে ধামরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে ধামরাই থানায় অভিযোগ দায়ের করেন জীবন মন্ডল।
এ ব্যপারে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ,ধামরাই শাখা মানব বন্ধন করে।উক্ত এলাকা ও বাড়ী পরিদর্শনকালে ঘটনার তীব্র প্রতিবাদ জানান উপজেলার সভাপতি- খগেশ রাজবংশী সেই সাথে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT