1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

যশোরের ঝিকরগাছার নাভারণে বিচারে দাবীকৃত টাকা না দেওয়ায় মারপিট আহত-৬

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ২৪৬ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার নাভারণে গ্রাম্য শালিশে বিচারের নামে দাবীকৃত টাকা না দেওয়ায় মারপিটের শিকার হয়েছেন অন্তত: ৬ জন। আহতরা হলেন নাভারণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের ঢাকা পাড়ার জুলহাসের স্ত্রী রেহেনা বেগম, ছেলে রানা হোসেন (২৮) ও রনি হোসেন (২৫) এবং ঐ একই গ্রামের তাহেরের ছেলে ইলিয়াস (১৯), হিরার ছেলে রাকিব (২২), আজিম উল্লাহর ছেলে শাহিন (১৮)। আহতদের মধ্যে রনির অবস্থা আশংকাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, গিয়াস উদ্দিনের ছেলে বাপ্পী (১৯) গত ১৯ তারিখ শুক্রবার ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগ করেন ইসলামপুর গ্রামের তার চাচা রোস্তম মোল্লার ছেলে হাবিলকে (৩০) রানা ও রনি নেশাগ্রস্থ অবস্থায় মারধর করে। এঘটনার পরে কালু ও শহিদুল মিলে কৌশলে রানা ও রনিকে বলে তোদের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। টাকা-পয়সা দে আমরা মিটিয়ে দিব বলে চাপ দিতে থাকে। এক পর্যায়ে সোমবার বিকাল ৫টার দিকে নাভারণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলীর ছেলে মুজিবর রহমান স্থানীয়ভাবে বিচার-সালিশের আয়োজন করে। বিচারে ইউপি সদস্য মুজিবর রহমান মারপিট শুরু করে। পরে ইউপি সদস্য মুজিবর রহমানের নের্তৃত্বে বাপ্পী, হাবিল, আলমগীর হোসেন, হেদায়েত হোসেন, মিন্টু, মিজান, সজল, মিলনসহ আরো অনেকে অতর্কিতভাবে মারপিট করে। এতে রনির অবস্থা আশংকাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রানাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছে। তবে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ইউপি সদস্য মুজিবর রহমান সবকিছু করেছে এবং সে এখন থানায় পাঠিয়েছে মামলা করার জন্য এবং মামলায় তাকে যেন না জড়ানো হয়।

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আমি মেম্বরের বিরুদ্ধে ব্যবস্থা নিব। মেম্বর এটা করতে পারে না। সে এটা করবে কেন? আমিতো আর মেম্বরকে দায়িত্ব দেই নাই যে, আপনি এটা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT