1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

ভারতের মুম্বাইয়ে অ্যারে বনাঞ্চলে জুড়ে ভয়াবহ আগুন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৩৯৩ বার পঠিত

ভারতের মুম্বাইয়ে অ্যারে বনাঞ্চলে জুড়ে ভয়াবহ আগুন।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ের গোরেগাঁওয়ের অ্যারে কলোনির বনাঞ্চলে সোমবার সন্ধ্যায় প্রায় চার কিলোমিটার জুড়ে ভয়াবহ এক আগুন ছড়িয়ে পড়ে। তবে ওই এলাকায় বসবাসকারী উপজাতীয় লোকজন এবং গাছপালা ও বন্যপ্রাণির জীবনের জন্য হুমকি হয়ে ওঠা আগুন দ্রুতই নেভাতে সক্ষম হয় দমকল বাহিনী। খবর এনডিটিভির।

দমকল বিভাগের কর্মকর্তারা বলেছেন, তারা আগুন নিভিয়ে ফেলেছেন। এর আগে, পাহাড় থেকে আসা বাতাসের কারণে পার্শ্ববর্তী আবাসিক এলাকায় ওই আগুন ছড়িয়ে পড়ছিল। তবে ভয়াবহ এই আগুনে এখন পর্যন্ত কোনও ব্যক্তি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
খবরে বলা হয়েছে, ভয়াবহ ওই অগ্নিকাণ্ড বহু দূর, এমনকি ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে থেকেও দেখা গেছে। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহাকারী ওই অগ্নিকাণ্ডের ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। মুম্বাইয়ের বিখ্যাত ফিল্ম সিটির কিছু অংশ অ্যারে কলোনিতে পড়েছে।
প্রধান দমকল কর্মকর্তা প্রভাত রাহানংদালে বলেছেন, যদি আগুন ওই এলাকা বাসিন্দা ও গবাদি পশুর জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে যেন সব পুলিশ স্টেশন দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষকে জানায় সেটির নির্দেশ দেয়া হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ওই আগুন লাগে। তিনি বলেন, পরে ওই আগুন আশপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়তে থাকে। তবে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত ওই আগুন নিউ মাধা কলোনির মধ্যেই সীমাবদ্ধ ছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT