1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান: ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ পেল নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা। বালীগাঁও বিপিএল সিজন ৫ এর উদ্ভোধন খেলা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে অসহায় পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের মশারি বিতরণ। কেশবপুরে কৃষকের ধানের চারা রোপণ করে দিলেন আনসার-ভিডিপির সদস্যরা। সাংবাদিক মোয়াজ্জেম হোসেন রাসেলের পিতা তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন। কেশবপুরে আনসার-ভিডিপির প্রশংসনীয় উদ্যোগঃ স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার। কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ। কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন। মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই, নেওয়া হবে কঠোর ব্যবস্থা …………….খুলনা জেলা পুলিশ সুপার । বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ৩০২ বার পঠিত

ইমরান খানকে ট্রাম্পের চিঠি।।
স্বাগত জানিয়েছে পাকিস্থানঃ
।।আন্তর্জাতিক প্রতিবেদক।। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে চিঠি দিয়েছেন। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
মাত্র কয়েক সপ্তাহ আগেই ‘জঙ্গিদমনে পাকিস্তান যথেষ্ট সহযোগিতা করছে না’ বলে একাধিক জায়গায় মন্তব্য করে ট্রাম্প বলেছিলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকার লড়াইয়ে পাকিস্তান ‘কিছুই করেনি’।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, ইমরানকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন- যুদ্ধে উভয় দেশই ক্ষতির শিকার হয়েছে। একই সঙ্গে তিনি পাকিস্তানের সাথে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন।
ট্রাম্প দাবি করেছেন, আলোচনার মাধ্যমে আফগান যুদ্ধের অবসান ঘটানোকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আফগান সরকারের সঙ্গে তালেবানকে আলোচনায় বসাতে পাকিস্তানের সহযোগিতা চান তিনি।
ট্রাম্পের এই চিঠিকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT