1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

সরস্বতী পূজো : ডেট্রয়েট দুর্গা টেম্পলে ২দিন ব্যাপী কর্মসূচী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৩১৭ বার পঠিত

এবারই প্রথম ডেট্রয়েট দুর্গা টেম্পলে ২দিন ব্যাপী বিদ্যা প্রদায়িনী দেবী সরস্বতী পূজো অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে এ পূজোকে ঘিরে স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
০৯ জানুয়ারী শনিবার তিথিমতো এবং ১০ জানুয়ারী রোববার গ্র্যান্ড সেলেব্রেশন হবে। টেম্পল ম্যনেজম্যান্ট এর সূত্র মারফৎ জানা যায় যে, শনিবার পূজো এবং অঞ্জলী এর অব্যবহিত পরেই শিশুদের আকর্ষণীয় হাতে খড়ি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তারপর প্রসাদ বিতরণ। বিকেলে গীত এবং ধামাইল এর লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন।
রোববার ১০ জানুয়ারী পূজা, অঞ্জলী সকাল ১১টায় এবং পরবর্তীতে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গ্র্যান্ড সেলেব্রেশন সাজানো হয়েছে বিভিন্ন ধরণের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে। বৈশালী দেব মৌ এর কোরিওগ্রাফিতে রয়েছে অনেকগুলো নৃত্যানুষ্ঠান। এতে কমিউনিটির অনেক শিশু কিশোর অংশগ্রহণ করছে। এছাড়াও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রয়েছে গানের অনুষ্ঠান “এসো বাঁধিব সুরে।” ইতিমধ্যে দুদিন ব্যাপী এই উৎসবে মায়ের পূজায় ফুল,ফল, বস্ত্র, ভোগ ও মহাপ্রসাদ স্পন্সরে অংশগ্রহণ করার জন্য ভক্ত বৃন্দদেরকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য যে, গত ২০ জানুয়ারী অনুষ্ঠিত পৌষ পার্বনে টেম্পলের গ্র্যান্ড ব্যানিফেক্টর এবং মৃধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ শ্রী দেবাশিষ মৃধা ও চিনু মৃধা অংশগ্রহণকৃত সব-শিশু কিশোরদের কে পুরস্কৃত করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। টেম্পল ম্যনেজম্যান্ট এর পক্ষ থেকে সবাইকে স্ব-পরিবারে, সরস্বতী পূজোর সব অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT