1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে বন্যায় কবলিত এলাকা পরিদর্শন করলেন — এ্যাড. দীপেন দেওয়ান। কেশবপুরে দিনে দুপুরে ডাকাতি,২০ ভরি স্বর্ণালংকার লুট। মণিরামপুরের তাহাব্বির সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরন। ফারুয়া  ইউনিয়নে বন্যা দুর্গতদের নগদ অর্থ বিতরণ করল উত্তম ও তার বন্ধুমহল  । শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত। কেশবপুরের মঙ্গলকোট স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে ছাত্র সিয়াম আহত। বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিস  কর্তৃক স্কুল হেল্থ প্রোগ্রাম পরিচালিত। কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী।

মাধবপুরে প্রাইভেট কার ও ৬২বোতল ফেনসিডিলসহ আটক ২

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ২৩৭ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে তেলিয়াপাড়া স্টেশন বাজার থেকে প্রাইভেট কার ও ৬২ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জুলাই) রাতে একটি প্রাইভেট কারে করে ফেনসিডিল পাচারকালে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ রকিবুল হাসান তাদের আটক করেন। রোববার (২১ জুলাই) আটককৃতদের কোর্টে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা মেট্রো-গ-১২-১৫৮৬ নম্বরের একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬২ বোতল ফেনসিডিলসহ চালক মিরাজ আলম ভূঁইয়া (৩০) ও রাসেল আলম ফয়সল (৩২) নামক ২ জনকে আটক করা হয়।

আটককৃত মিরাজ নরসিংদী জেলার শিবপুর গ্রামের মৃত জাহাঙ্গীর ভূঁইয়ার ছেলে এবং রাসেল করিম নরসিংদী সদরের মৃত ফজল করিমের ছেলে।

এ ব্যাপারে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ রকিবুল হাসান বলেন, শনিবার গভীর রাতে ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT