1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

মাধবপুরে অবৈধভাবে বালি উত্তোলন কালে ট্রাকসহ একব্যক্তি আটক:মোবাইল কোর্টে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ২৭০ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরেঅবৈধভাবে বালি উত্তোলন ও ট্রাকে লোড করার সময় এক ব্যক্তিকে এক মাসের বিনা শ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

গত ১৭ জুলাই বুধবার সন্ধ্যা ৭ঃ৩০ ঘটিকার সময় টিপরাছড়া ব্রীজের পাশে শাহপুর, মাধবপুর এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মতিউর রহমান খান।

মোবাইল কোর্ট পরিচালনা কালে ব্রীজের পাশে অবৈধভাবে বালি উত্তোলন ও ট্রাকে লোড করার সময় হাতেনাতে জজমিয়া নামে একজনকে গ্রেফতার ও বালুভর্তি ১টি ট্রাক আটক করা হয়।

গ্রেফতারকৃত জজ মিয়া (৪৫) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।তার পিতার নাম অহিদ মিয়া সর্দার, ঘাটুরা, ব্রাহ্মণবাড়িয়া সদর বলে জানাযায়।

মোবাইল কোর্টে তেলিয়াপাড়া পুলিশ ফাড়ি ও মাধবপুর থানা পুলিশ সহযোগিতা করে।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান বলেন,অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশের ক্ষতি সাধনকারীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT