1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

ভয়ঙ্কর শীতে কাঁপছে মিশিগান : সকল প্রাদেশিক সরকারি অফিস ও স্কুল বন্ধ ঘোষণা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৩১৩ বার পঠিত

সোনাই নিউজ:সোমবারের তুষার ঝড় কেটে গেলেও মেট্রো ডেট্রয়েটে হাড় কাপানো শীত প্রবাহ থাকছে সপ্তাহ জুড়ে। আসছে ক’দিন তাপমাত্রা হ্রাস পেতে পারে অতীত রেকর্ড ভেঙ্গে। আজ বুধবার তাপমাত্রা থাকবে সর্ব্বোচ্চ মাইনাস ৩ ডিগ্রী ফারেনহাইট এবং সর্বনিম্ন মাইনাস ১০ ডিগ্রী ফারেনহাইট। কিন্তু প্রচন্ড শৈত প্রবাহের কারণে এর মাত্রা ৩০ থেকে ৪০ ডিগ্রী পর্যন্ত নীচে নামতে পারে। তীব্র শৈত প্রবাহের কারণে আজ বুধবার মিশিগানের সকল প্রাদেশিক সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে মেট্রো ডেট্রয়েটের প্রায় ৭ শ স্কুল ।
জাতীয় আবহাওয়া বিভাগের আবহাওয়াবিদ ডেভ গুর্নি স্থানীয় সংবাদপত্র প্রতিনিধির সাথে এক সাক্ষাতকারে বলেন, “এটি আসলেই বিপদজনক তাপমাত্রা হ্রাস। বিনা কারণে কেউ ঘর থেকে বের হবে না।” গুর্নি আরো বলেন, ১৯৫১ সালের ৩০ জানুয়ারী মাইনাস ৮ ডিগ্রীর যে রেকর্ড রয়েছে তা অনায়াসেই আজ বুধবার ভেঙ্গে যাবে।
এদিকে আবহাওয়ার সর্বশেষ রিপোর্টে দেখা যায়, বৃহষ্পতিবার সর্ব্বোচ্চ ২ ডিগ্রী এবং সর্বনিম্ন মাইনাস ১২ হবে। ১৯২০ সালের ৩১ জানুয়ারী মাইনাস ৭ ডিগ্রীর রেকর্ডও ভেঙ্গে যাবে। ১৯৭১ সালের ১ ফ্রেব্রুয়ারীর মাইনাস ৭ ডিগ্রীর রেকর্ডও ভাঙ্গবে। এ অবস্থায় ভয়ঙ্কর শীতে কাঁপছে গোটা মিশিগান।
গভর্নর গ্রেটচেন হুইটমার তাপমাত্রা হ্রাসের প্রেক্ষিতে এক টুইট বার্তায় জরুরী অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, মিশিগানবাসীর নিরাপত্তা আমাদের জন্য সবচেয়ে আগে।
তীব্র শৈত প্রবাহের কারণে আজ বুধবার মিশিগানের সকল প্রাদেশিক সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে গভর্নর অফিস এ ঘোষণার খবর নিশ্চিত করে। অত্যাবশ্যকীয় ব্যতীত সকল উচ্চ ও নিম্ন পেনিনসুলার কর্মীদের নিরাপদে ঘরে থাকতে বলা হয়েছে। অত্যাবশ্যকীয় কর্মীবৃন্দ যেমন মিশিগান পুলিশ, জেলখানার কারেকশন কর্মকর্তা কাজে বহাল থাকবেন। মিশিগান হাউজ ও সিনেটও বুধবার বন্ধ থাকবে।
মেট্রো ডেট্রয়েটের প্রায় ৭ শ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘোষণা বৃহষ্পতিবার মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। মিশিগানের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ও প্রচন্ড ঠান্ডার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে মিশিগান ষ্টেইট, ওইনি ষ্টেইট, ডেট্রয়েট মার্সি প্রভৃতি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT