1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত: মন্ত্রীসহ নিহত -৭

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৮৫ বার পঠিত

নেপালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীসহ সাত জন নিহত হয়েছেন।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় জেলা তেহরাতুমে এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সেসময় ওই এলাকায় তুষারপাত হচ্ছিল।

হেলিকপ্টারটিতে আরও ছিলেন শিল্পপতি অং সেরিং শেরপা, সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ঘনিষ্ঠ উপদেষ্টা যুবরাজ দাহাল এবং দেশটির বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক বীরেন্দ্র প্রাসাদ শ্রেষ্ঠ।

তেহরাতুম জেলার প্রশাসক গীতা কামারি রায় বলেন, উদ্ধারকর্মীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছাবার চেষ্টা করছে। তবে সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে এখনো স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।

কাঠমান্ডু বিমানবন্দরের উদ্ধার সমন্বয় অফিস থেকে বলা হয়েছে, ইতোমধ্যে একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার পূর্বে অবস্থিত ঘটনাস্থলটিতে পৌঁছানো কষ্টকর হয়ে যাচ্ছে।

২০১৮ সালে নেপালের কমিউনিস্ট পার্টি সংসদ নির্বাচনে জয় লাভ করলে রবীন্দ্র অধিকারী (৪৯) পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT