1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীকে হত্যা, কলেজছাত্র গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ২৮৭ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট কুয়েত প্রবাসী রিপন মিয়ার স্ত্রী হোসনা খাতুনকে হত্যার অভিযোগে সাইফুর রহমান (২১) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ জুলাই) বিকালে উপজেলার পশ্চিম বড়াইল গ্রামে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) অলক বড়ুয়া।

আটক সাইফুর রহমান পশ্চিম বড়াইল গ্রামের সুরত আলীর ছেলে। এদিকে উপ পরিদর্শক (এসআই) অলক জানান, গ্রেপ্তার সাইফুর রহমান প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে।

এলাকাবাসীর বরাত দিয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, “হোসনা খাতুনের স্বামী রিপন মিয়া কুয়েত প্রবাসী। প্রতিবেশী সাইফুর তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এর জের ধরে সোমবার বিকালে হোসনা খাতুন ও সাইফুরের মায়ের মধ্যে ঝগড়া হয়। এ সময় হোসনা খাতুন সাইফুরের মাকে লাটি দিয়ে আঘাত করেন। এ সময় সাইফুর ঘর থেকে একটি ছুরি এনে হোসনাকে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

এর পরপরই স্থানীয় জনতা সাইফুরকে আটক করে পিটুনি দিয়ে পুলিশকে খবর দেয় ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাকে পুলিশের হাতে সোপর্দ করে বলেও জানান ওসি।

ওসি আরো জানান, লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT