1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

অনুপ্রবেশকারীদের জায়গা আসামে হবে না: মোদী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩৩৪ বার পঠিত

কথিত অনুপ্রবেশকারীদের আসামে থাকতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার আসামের চাংসারিতে বিজেপির জনসভায় তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীদের জায়গা আসামে হবে না, ভারতেও হবে না’।

২০১৮ সালের জুলাইয়ে আসামে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন বা নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়। তাতে দেখা যায় প্রায় ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। যাদের বেশিরভাগই বাংলাভাষী।

মোদীর অভিযোগ, আসাম চুক্তির বাস্তবায়ন যারা করেনি তারা আসামিদের সঙ্গে প্রতারণা করেছে এবং দেশকে ধ্বংস করেছে। তারাই নাগরিকত্ব বিল নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। তার দাবি, কেবল তার সরকারই উত্তর-পূর্বাঞ্চলের মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করছে।

মোদি বলেন, ‘বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আগে একই দেশ ছিলো। দেশভাগের সময় কিছু হিন্দু, খ্রীষ্টান, বৌদ্ধ নাগরিক ভারতে না গিয়ে এসব দেশে থেকে যান। পরে নির্যাতনের মুখে তারা আবার নিজ দেশ ছেড়ে ভারতে আসতে বাধ্য হন। সংখ্যালঘুরা এখন বুঝতে পেরেছে একমাত্র ভারতেই তারা স্বাধীনভাবে চলতে পারেন।’

আসাম ছাড়াও উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ ও ত্রিপুরায় সভা করছেন ভারতীয় প্রধানমন্ত্রী। এসব জনসভায় বিতর্কিত নাগরিক বিলের পক্ষে কথা বলেন তিনি। নাগরিক বিলে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেয়া হবে। সম্প্রতি ত্রিপুরা ও মেঘালয়ে বিলটির বিপক্ষে বড় ধরনের বিক্ষোভ করেছে স্থানীয়রা।

তাঁর কথায়, ‘উত্তর-পূর্ব ভারতের মানুষ এখন আর সকালে ঘুম থেকে উঠেই সংঘাত দেখে না। বরং, খবরের কাগজ খুলে দেখেন তাঁদের রাজ্যের উন্নয়ন ও প্রগতির খবর। কীভাবে এখন খবরের কাগজের শিরোনামগুলি বদলে যাচ্ছে তা লক্ষ করে দেখুন। এটাই সহ্য করতে পারছে না বিরোধীরা। এনডিএ সরকার উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির ভাষা, সংস্কৃতিকে আরও এগিয়ে যাওয়ার কাজে ব্রতী। কেউ এই লক্ষ্য থেকে আমাদের বিচ্যুত করতে পারবে না।’

জনসভায় বেশ সময় নিয়ে বক্ততা করেন নরেন্দ্র মোদী। পরে কথা শেষ করেন ভূপেন হাজারিকার গান গেয়ে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT