1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’। বড় আঁচড়ায় মানুষের দ্বারে দ্বারে গণসংযোগ মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। তালায় যুবদল নেতা শেখ ফারুক হোসেন রানার ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল। তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নবাগত ইউএনওর সঙ্গে কার্বারী সমিতির সৌজন্য সাক্ষাৎ। রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি। কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক। তারাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে সাংবাদিকদের হেনস্তা ও তথ্য গোপনের অভিযোগ। বিলাইছড়িতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ। সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি।

হাকালুকি পাড়ে অসাধু পাখি শিকারীর বিষটোপে মারা গেল খামারীর ৩০০ হাঁস

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩৬৫ বার পঠিত

হাকালুকি হাওরের অসাধু পাখি শিকারীদের বিষটোপে এক খামারীর ৩০০ পাতিহাঁস মারা গেছে। বুধবার বিকেলে হাকালুকির দুধাই বিলের পাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী হাঁস খামারী সমছুল ইসলাম ৬ অসাধু পাখি শিকারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, বড়লেখা উপজেলার মুর্শিবাদকুরা গ্রামের সমছুল ইসলাম একটি এনজিও সংস্থ্যা থেকে ঋণ নিয়ে ৫০০ হাঁসের খামার করেন। নিজের ছেলে ও একজন কর্মচারী নিয়ে তিনি হাঁসের লালন পালন করছেন। প্রতিদিন হাকালুকির বিভিন্ন বিলে হাঁসগুলো বিচরণ করে। হাঁসের ডিমের আয়েই পরিবারের ব্যয়, ঋণের কিস্তি ও কর্মচারীর বেতন হয়। বুধবার বিকেলে দুধাই বিলের পাড়ে হঠাৎ ৩০০ হাঁসের মৃত্যু ঘটে। এতে মাথায় বজ্রপাত পড়ার উপক্রম হয়েছে।

খামারী সমছুল ইসলাম অভিযোগ করেন, খুঠাউরা গ্রামের সুনাই মিয়া, মনা মিয়া, আনোয়ার হোসেন, ওয়াতির আলী, ছালিক আহমদ, আছাদ উদ্দিনসহ বিশাল একটি সিন্ডিকেট প্রতিদিন হাওরের বিভিন্ন বিলে ধানের সাথে বিষ মিশিয়ে অতিথি পাখি নিধন করছে। প্রায় ১ মাস আগে এসব অসাধু শিকারীদের বাঁধা নিষেধ করি। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার হাসের বিচরণ স্থলে বিষ মিশানো ধান ছিটিয়ে রাখে। এতে তার ৩০০ হাস মরে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন কিভাবে ঋণের টাকা পরিশোধ করবেন আর পরিবার চালাবেন সে চিন্তায় দিশেহারা। তিনি অসাধু ৬ পাখি শিকারীর বিরুদ্ধে হাঁস মারার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক ৬ অসাধু পাখি শিকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে জানান, দুইটি মৃত হাস ময়না তদন্তের জন্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT