1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

কেশবপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলায় শেষের দিন ছিল ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১১৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে তিন দিনব্যাপী উপজেলা “ভূমিসেবা মেলা–২০২৬” তৃতীয় দিনে ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় কেশবপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে সকালে পৌর শহরে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই সেমিনার ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২১ মে-২৬) কুইজ প্রতিযোগিতায় সহকারি কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম-এর সভাপতিত্বে এবং কেশবপুর ভূমি অফিসের সার্টিফিকেট এ্যাসিস্ট্যন্ট মোঃ হাদিউজ্জামান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। অনুষ্ঠানের শুরুতে ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন সহকারি কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম।
কুইজ প্রতিযগিতায় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মধ্যে ১০ জন শিক্ষার্থী বিজয়লাভ করে। তারা হলো-মহাতাবিন তাসফিয়া ৯ম শ্রেণি, আরদিকা সিকদার ৭ম শ্রেণি, বর্ন রায় ৭ম শ্রেণি, সোয়াইদ বিন আলম ৯ম শ্রেণি, সৈম্য দেব রায় ৯ম শ্রেণি, ঈশান মণ্ডল ৬ ষষ্ঠ শেণি, আহনাদ আবীদ ৭ম শ্রেণি, আইরিন সুলতানা ৮ম শ্রেণি, সাব্বির হোসেন ৯ম শ্রেণি ও গোবিন্দ কুমার দাস ৭ম শ্রেণি।অতিথিবৃন্দদের মধ্য উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আবু তালেব, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো: আব্দুল আহাদ, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদসহ কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সমাপনী অনুষ্ঠানের সভাপতি ও সহকারি কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সহজ, দ্রুত ও ডিজিটাল ভূমিসেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে মেলায় ই-নামজারি (মিউটেশন) আবেদন গ্রহণ, শুনানি গ্রহণ ও নামজারি আদেশ প্রদানসহ তৃতীয় দিনে শতাধিক শিক্ষার্থীদের মাঝে ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আমরা ১৯-২১ তারিখ এই তিনদিন সফলতার সাথে অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি বলে মনে করি।
ছবিঃ
২১/০৫/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT