
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।
যশোর কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তারের পর জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি অভিযানিক দল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রোববার (০৩ মে-২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
সাজাপ্রাপ্ত মাদক কারবারিরা হলেন, উপজেলার আলতাপোল গ্রামের আলাউদ্দীন বিশ্বাসের ছেলে মোঃ হাসান আলী (২৮), একই উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালি গ্রামের আঃ খালেক ছেলে মোঃ ওমর আলী গাজী (৪১) এবং রামচন্দ্রপুর গ্রামের মোঃ আইয়ুব বাসিয়ার ছেলে মোঃ সাজু বাসিয়া (২৯)
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের সাথে জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে।”
অভিযান চলাকালে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আলামত জনসম্মুখে বিনষ্ট করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন বলে জানা গেছে, যা মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেশবপুর উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের ধারাবাহিক অভিযান চললে মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে।
অভিযানে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ব্রজেন্দ্র নাথ গাইন-এর নেতৃত্বে খ সার্কেলের সদস্যরা সহযোগিতা করেন।
ছবিঃ
০৩/০৫/২৬