1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি ও কেংড়াছড়িতে মৎস্যজীবিদের  চাউল বিতরণ । কয়রায় সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ  করলেন জেলা পরিষদের প্রশাসক । কয়রায় ভবতোষ হত্যা মামলায় গ্রেপ্তার -১। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকায় খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন শ্যামনগরের মীরগাং। দেশ গঠনে উপকূলের সন্তানদের ভূমিকা পালন করতে হবে  ….. এমপি আবুল কালাম আজাদ। শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কেশবপুর নতুন মূলগ্রাম মাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কেশবপুরে শিক্ষার্থীদের উপবৃত্তি ও মিড-ডে মিল চালুসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর কাছে স্মারকলিপি প্রদান। পটুয়াখালীতে চলছে ভূমিসেবা মেলা- ২০২৬।

কয়রায় সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ  করলেন জেলা পরিষদের প্রশাসক ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি বলেছেন, আমি নির্বাচনের আগে আপনাদের কথা দিয়ে ছিলাম আপনাদের ছেড়ে যাবনা। আমি আপনাদের ছেড়ে যায়নি, আপনাদের পাশেই আছি। যতদিন বেঁচে থাকি আপনাদের পাশেই থাকবো।

 তিনি খুলনা জেলা পরিষদের আয়োজনে গত ২০মে বুধবার দুপুর ১২ টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে ২৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল ,২৩ জন দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতারণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের দল এ দল সবসময় সাধারণ মানুষের পাশে ছিলো আছে এবং থাকবে। জেলা পরিষদের পক্ষ থেকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। কয়রা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান মমিনুর রহমান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাকির হোসেন,খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা রেডক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান কেএম আশরাফুল আলম নান্নু । খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসানের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তৃতা করেন, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক নুরুল আমিন বাবুল, জেলা সদস্য মনিরুজ্জামান বেল্টু,আবু সাইদ বিশ্বাস, জিএম মাওলা বক্স, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যুবদলের আহবায়ক শরিফুল আলম, যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা, কৃষকদলর আহবায়ক এসএম গোলাম রসুল, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য মেহেদী হাসান সবুজ প্রমুখ।  

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ২১/০৫/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT