1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
খুলনাতে অস্ত্র ও গুলির চালান সহ নারী আটক। জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে বিলাইছড়ি উপজেলা হবে উন্নয়নের রোল মডেল । হুমকির মুখে নওয়াপাড়া নদী বন্দর। খুলনা মহানগর যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার। জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩।

শিশুর মাথা কেটে পালানোর সময় গণপিটুনিতে যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ২১২ বার পঠিত
ছবি:সংগ্রহীত

সোনাই ডেক্স:নেত্রকোনায় একটি শিশুর ‘মাথা কেটে’ ব্যাগে ভরে পালানোর সময় জনতার পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা পৌনে ১টার দিকে শহরের নিউটাউন এলাকার অনন্তপুকুর পাড়ে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

২২ বছর বয়সী ওই যুবক রবিন ওই এলাকার একলাস উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।

রবিনের সঙ্গে থাকা ব্যাগে যে শিশুর কাটা মাথা পাওয়া গেছে, সে নেত্রকোনা শহরের কাটলি এলাকায় রইছ উদ্দিনের আট বছরের ছেলে সজীব।

স্থানীয়রা বলছেন, শিশুটির মাথা কেটে ব্যাগে নিয়ে দৌড়ে পালাচ্ছিলেন রবিন। এলাকার লোকজন তখন তাকে ধাওয়া করে।

নেত্রকোনা মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, নিউটাউন এলাকায় জনতার পিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় ওই যুবক। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির মাথা ও যুবকের লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, পদ্মাসেতু তৈরিতে মাথা প্রয়োজন- এমন গুজবের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। ওই যুবক মাদকাসক্ত ছিল বলে আমরা জানতে পেরেছি। কেন সে এ ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম জানান, শিশুটির দেহ উদ্ধার করা যায়নি। ময়নাতদন্তের জন্য যুবকের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT