1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন । খুলনার দিঘলিয়ায় একনালা বন্দুক ও নগদ টাকাসহ আটক -১। খুবিতে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপিত। স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩, নিরাপদ হোক সকলের জীবন। শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন। কেশবপুরের মঙ্গলকোট কমিউনিটি ক্লিনিকে দুর্ধর্ষ চুরি হয়েছে। কেশবপুরের বিভিন্ন অঞ্চলে জাকজমকপূর্ণভাবে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনে  রোয়াংছড়িতে অনুষ্ঠিত হলো তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ও ঘিলা খেলা । ডুমুরিয়ায় মৃৎশিল্পীরা ঝুকছে অন্য পেশায়,উপযুক্ত মাটির অভাবে নববর্ষের নেই তেমন ব্যস্ততা।

স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩, নিরাপদ হোক সকলের জীবন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পঠিত

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো: জিল্লুর রহমান পক্ষে থেকে শুভেচ্ছা। পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। কালের পরিক্রমায় বছর ঘুরে আসে নববর্ষ। জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে শুভ্র, সুন্দর আর কল্যাণময়তার প্রত্যাশায় উদিত হয় নতুন বছরের নতুন সূর্য। নতুন আশা ও স্বপ্নে উদ্দীপ্ত হয় সকলে। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে, পটুয়াখালী জেলার গলাচিপা থানার পক্ষ থেকে গলাচিপা বাসীকে জানাচ্ছি নতুন বাংলা বছরের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।পহেলা বৈশাখ চিরায়ত বাংলার ঐতিহ্যে লালিত এক অনন্য দিন। দিনটি সবাইকে প্রবলভাবে আপ্লুত করে এবং পুরাতনকে পেছনে ফেলে সামনে চলার অফুরন্ত প্রেরণা যোগায়। পহেলা বৈশাখ বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, রীতি-নীতি, প্রথা, আচার-অনুষ্ঠান ও সংস্কৃতির ধারক-বাহক। বিভিন্ন আনন্দ আয়োজনের মধ্য দিয়ে এ দিনে গোটা দেশটা যেন উৎসবমুখর হয়ে ওঠে ।নববর্ষের এ শুভক্ষণে পুরনো বছরের সব জঞ্জাল ধুয়ে মুছে যাক। আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভ নববর্ষ।কালের পরিক্রমায় পুরাতন বছর বিদায় নিয়ে শুরু হলো আরেকটি নতুন বছর। উদিত হলো নতুন বছরের প্রথম সূর্য।শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ।
সকলকে জানাই বাংলা নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা।আজ নতুন বছরের প্রথম দিন এছাড়া অন্যান্য,জাতিসত্তাগুলোও তাদের ঐতিহ্য অনুযায়ী উৎসব পালন করছে।গোটা বিশ্ব এখন নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমেরিকা-ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধ বিরতি চললেও যে কোন মুহুর্তে তা ভেঙে যেতে পারে- এমন আশঙ্কায় রয়েছেন বিশ্ববাসী। রাশিয়া-ইউক্রেনের মধ্যেকার সংঘাতও এখনো থামেনি। ফলে বিশ্বব্যাপী চলছে অস্থিরতা। তার রেশ পড়েছে বাংলাদেশেও। জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা পেয়ে সরকার গঠন করলেও বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এখনো বড় বেশি পরিবর্তন হয়নি।নতুন বছরে জনগণের প্রত্যাশা- সেখানে যে রাষ্ট্রীয় দমন-পীড়ন, অন্যায়-অবিচার চলছে নতুন সরকার তা অচিরেই বন্ধ করবে এবং পটুয়াখালী জেলা যে সমস্যা বিদ্যমান রয়েছে তা যথাযথ রাজনৈতিক সমাধানের মাধ্যমে শান্তিপূর্ণ ও নিরাপদ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবে।নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধি। দূরীভূত হোক সকল অন্যায়-অবিচার, হিংসা-বিদ্বেষ ও দ্বন্দ্ব-সংঘাত। বন্ধ হোক চলমান যুদ্ধ-বিগ্রহ। নিরাপদ হোক সকলের জীবন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT