1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

কয়রায় ঘূর্ণিঝড় ও দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৫২ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

বাংলাদেশের সর্বদক্ষিণের দূর্যোগ প্রবণ উপজেলা খুলনার কয়রায় ঘূর্ণিঝড়ের ওপর দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

১৫ এপ্রিল বুধবার বিকাল ৪টায় উপজেলার দক্ষিণ বেদকাশী  ইউনিয়ন পরিষদ মাঠে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের  শাপলা নীড় ও  জাগ্রত যুব সংঘ ( জেজেএস) এর প্রস্তুতি প্রকল্পের সহযোগীতায়  এবং দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের আয়োজনে এই প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয় 

জেজেএস প্রস্তুতি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা অশোক রায় এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দক্ষিণ বেদকাশী  ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ওসমান গনি খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর আলম নান্নু বিএনপি নেতা গাজী সিরাজুল ইসলাম, প্রস্তুতি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুল মালেক প্রমূখ।

পারিবারিক পর্যায়ে ঘূর্ণিঝড় দূর্যোগ প্রস্তুতি বিষয়ক এই মহড়ায় একটি আদর্শ গ্রামকে দেখানো হয়। যেখানে গ্রামের বিভিন্ন ধরনের অধিবাসীদের দূর্যোগের পূর্বে, দূর্যোগকালীন ও দূর্যোগ পরবর্তী বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে। গ্রামটির ০৭টি পরিবারের সদস্যরা তাদের প্রাণবন্ত অভিনয়শৈলী দ্বারা সিপিপির সংকেত প্রদানের পাশাপাশি সংকেত পতাকা উত্তোলনের সাথে পরিবার সমূহের করণীয় ঘরের টানা দেওয়া, শুকনো খাবার মাটির নিচে পুতে সংরক্ষণ করা, প্রয়োজনীয় দলিল দস্তাবেজ, খাবার ও ঔষধসহ আশ্রয়কেন্দ্রে অবস্থান করা, গবাদী পশুকে নিরাপদ স্থানে রাখা। আশ্রয়কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বৃদ্ধ, নারী ও মেয়েদের আলাদা কক্ষে রাখার বিষয়টি তুলে ধরেন।

 পারিবারিক পর্যায়ে ঘূর্ণিঝড়ের ওপর দূর্যোগ প্রস্তুতি মহড়াটি পাঁচ শতাধিকেরও বেশি নারী পুরুষ  ও স্থানীয় জনগোষ্ঠী উপভোগ করেন। 

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১৫/০৪/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT