1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৫১ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রায় বাংলাদেশ  নৌ-বাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সহায়তার পাশাপাশি ঔষধ প্রদান করা হয়েছে। অসহায়, দুঃস্থ ও অনগ্রসর প্রায় ১ হাজার মানুষ এই চিকিৎসা সেবা গ্রহন করেন। উপকুলীয় ও দুর্গম মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এ ধরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

১৫ এপ্রিল বুধবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বেদকাশী কলেজিয়েট স্কুল চত্বরে এই জনপদের নারী, পুরুষ, শিশুসহ নানা বয়সী মানুষ স্বাস্থ্য সেবা গ্রহন করেন। এ সময় চিকিৎসা গ্রহন করা মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

 মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব প্রদান করেন নৌ-বাহিনীর সার্জেন্ট লেঃ কমান্ডার ডাঃ তিতলী আবেদীন। আরও চিকিৎসা সেবা প্রদান করেন সার্জেন্ট লেঃ কমান্ডার  মোঃ অয়ালিউর রহমান, সার্জন লেঃ রুবাইয়া রহমান ও সার্জন লেঃ নাজমুল হক।

চিকিৎসা সেবা নিতে আসা আশরাফ হোসেন
নামের এক ব্যক্তি জানান, এখানকার চিকিৎসাসেবার মান অনেক ভালো। সেলিনা আক্তার বলেন, চিকিৎসকদের সাথে মন খুলে রোগের বর্ণনা দিতে পেরে অনেক খুশি হতে পেরেছি। তারা সব শুনে ভালমানের ওষুধ দিয়েছে। দক্ষিণ বেদকাশি বিনাপানি গ্রামের অনিমা মন্ডল বলেন, প্রায় ৮ কিঃ মিঃ দূর থেকে সেখানে চিকিৎসা নিতে এসেছিলাম। নৌ-বাহিনীর চিকিৎসাসেবা অনেক উন্নত।
সুন্দর পরিবেশে চিকিৎসা নিয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছি। তিনি অনেক খুশি। অনেকেই বলেছেন প্রত্যন্ত এলাকার মানুষ যেখানে উন্নত চিকিৎসাসেবা পায় না সেখানে এমন সেবায় সন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা। 

বাংলাদেশ নৌ-বাহিনীর মিডিয়া কর্মকর্তা ফারুক হোসেন জানান, এর আগেও দুর্গম এলাকায় বিভিন্ন দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে অসহায় মানুষদের চিকিৎসাসেবা প্রদান করেছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ নৌ-বাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১৫/০৪/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT