1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

খুলনার দিঘলিয়ায় একনালা বন্দুক ও নগদ টাকাসহ আটক -১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

খুলনা জেলার দিঘলিয়ায় হত্যা মামলার এক আসামিকে একনালা বন্দুক ও নগদ টাকাসহ আব্দুর রহমান (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। সোমবার (১৩ এপ্রিল) তাকে আটক করা হয়।

আটককৃত যুবক দিঘলিয়ায় উপজেলার দেয়াড়া কলোনির বাসিন্দা মৃত আ. জলিল বেপারীর ছেলে । তার কাছ থেকে একটি একনালা বন্দুক, গুলির খোসা এবং নগদ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ রাতে উপজেলার দেয়াড়া স্টিমার খেয়াঘাট এলাকায় বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী তৌহিদুলের পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এ সময় ছিনতাইকারীদের ছোড়া গুলিতে লক্ষভ্রষ্ট হয়ে তাদেরই একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও টাকাগুলো ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT