1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কেংড়াছড়িতে গাজী কালী শাহ (রহ.) মাজারে বার্ষিক ওরশ উদযাপন। কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদ-এর পক্ষ থেকে বৃক্ষরোপণ। কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা । কয়রায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়। কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার। বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন। কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই।

মাধবপুরে ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতা আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯
  • ৩৩২ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি।।হবিগঞ্জের মাধবপুরে ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃতরা হল- উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকার নরেন্দ্র কুমার তাতীর পুত্র স্বপন কুমার তাতী (৩৬) ও একই এলাকার পুটকা মুন্ডার পুত্র সঞ্জু মুন্ডা (২১)।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেলে আটকের সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত ওই এলাকায় ভারতীয় ফেন্সিডিলসহ মাদক বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য,স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে ঐ এলাকায় মাদকের স্বর্গরাজ্য কায়েম করেছিল বলে এলাকাবাসী জানায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT