1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কেংড়াছড়িতে গাজী কালী শাহ (রহ.) মাজারে বার্ষিক ওরশ উদযাপন। কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদ-এর পক্ষ থেকে বৃক্ষরোপণ। কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা । কয়রায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়। কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার। বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন। কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই।

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

 খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াছাদ আলীর সঞ্চালনায় সভায় প্রেসক্লাবের কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সংগঠনের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মোস্তাফা শফিকুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন কবির, আব্দুল খালেক, শেখ মনিরুজ্জামান মনু, জিএম নজরুল ইসলাম, মাস্টার আব্দুর রউফ, গাজী আবুল বাশার, শেখ কাওছার আলম, শেখ জাহাঙ্গীর কবির টুলু, অরবিন্দ কুমার মণ্ডল, ফরহাদ হোসেন, গোলাম রব্বানী, শাহিদুল ইসলাম, মজিবর রহমান, জিয়াউর রহমান ঝন্টু , আবু ওবায়দা, হাফেজ জাহিদুর রহমান, রবিউল ইসলাম, মিজানুর রহমান লিটন, মাসুদ রানা ও আজিজুল ইসলাম সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।

সভায় সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পারিক সহযোগীতা জোরদার, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় প্রেসক্লাবের সদস্যরা সংগঠনের উন্নয়ন, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT