1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট। কেশবপুরে মাছের ঘের করতে সরকারি রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক। কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ। বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । কেশবপুর গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক। কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি নির্মূলে করনীয় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা মোটরসাইকেল-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত। নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু। খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার।

মাধবপুরে গাঁজা বহনকারী মোটরসাইকেলসহ আটক -২

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ২২৩ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে গাঁজাবহনকারী মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলার হরষপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় ।

গ্রেপ্তারকৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব দক্ষিনপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে জুয়েল মিয়া (৩০) ও চর ছাড়তলা গ্রামের মোছা মিয়ার ছেলে খোকা মিয়া (২৮) ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, ওইদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলম হরষপুর বাজারে অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল আটক করেন। পরে মোটর সাইকেলে থাকা দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT