1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বাস্থ্য মন্ত্রী কর্তৃক তালা হসপিটাল আকস্মিক পরিদর্শন । কেশবপুর এসএসসি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের নতুন কমিটি গঠন। কেশবপুরে সুসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে ‘বিপ্রতীপ’-এর বিশেষ অনুষ্ঠান। কেশবপুরে প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান। বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান। কেশবপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নিহত। মুক্তাগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। আধুনিক জিয়া হল নির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির মানববন্ধন। যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কেশবপুরে সড়ক দুর্ভোগে সাগরদত্তকাটির ভুক্তভোগী মানুষ।

আন্তঃনগর ট্রেনের ১৬টি টিকিটসহ কালোবাজারি আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩০৯ বার পঠিত

সোনাই নিউজ:ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৩২ আসনের ১৬টি টিকিটসহ মো. আঙ্গুর মিয়া (৪৭) নামে এক টিকিট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাঁকে আটক করে রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির একটি দল। আটক আঙ্গুর মিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মৃত ধনাই মাস্টারের ছেলে। তিনি ভৈরব উপজেলার পঞ্চবটি গ্রামে ভাড়াবাড়িতে থাকেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) মো. সানাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আঙ্গুর দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির সঙ্গে যুক্ত। সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দুইনং প্ল্যাটফরমে ফুটওভারব্রীজের নিচে দাঁড়িয়ে টিকিট বিক্রি করার সময় তাকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী মোট ৩২টি আসনের ১৬টি টিকিট জব্দ করা হয়। এ ঘটনায় আঙ্গুরের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি প্রতিরোধে পুলিশ সোচ্চার রয়েছে বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT