1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

দ্বিতীয় দিনেও বৃষ্টি উপেক্ষা করে টিকা নিতে লম্বা লাইন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৬৪ বার পঠিত

সারাদেশে শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি। গতকাল শনিবার (৭ আগস্ট) দেশের ১৫ হাজারের বেশি কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়। আজ দ্বিতীয় দিনে করোনার টিকা নিতে আগ্রহী মানুষের ভিড় দেখা গেছে। রবিবার (৮ আগস্ট) সকাল ৮ টার দিকে রাজধানীর শেওড়াপাড়ায় একটি টিকাকেন্দ্রে মানুষের ঢল নামে। টিকা নেওয়ার জন্য লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছেন লোকজন। প্রায় কমপক্ষে দুইশত মানুষ টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছেন এবং বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় বাড়তে থাকে।

সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। এরমধ্যেই অনেকে ভোরে এসে লাইনে দাঁড়িয়েছেন করোনার টিকা নেওয়ার জন্য। বিভিন্ন পেশার মানুষ এই টিকা নিতে এসেছেন। প্রতিদিন সারাদেশে ইউনিয়ন পর্যায়ে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলছে। পশ্চিম শেওয়াপাড়া থেকে টিকা নিতে এসেছিলেন আব্দুল জলিল (৫৫)। তিনি বলেন, ‘করোনা ভাইরাসের টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি।’

অনেক বয়স্ক মানুষ পরিবারের সদস্যদের সঙ্গে টিকা নিতে নিতে এসেছেন। বৃষ্টি উপেক্ষা করেও আগ্রহী সব শ্রেণি-পেশার মানুষ টিকার নেওয়ার জন্য অপেক্ষমাণ রয়েছেন। গ্রাম, শহর ও দুর্গম এলাকার মানুষ ছয় দিনে পর্যায়ক্রমে টিকা পাবেন। এছাড়াও মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরও টিকা দেওয়া হবে। আগামী ১২ আগস্ট পর্যন্ত সারাদেশে ক্যাম্পেইন চালিয়ে ৩২ লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT