1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ। কয়রার উত্তর বেদকাশীর কাছারীবাড়ীতে ১০ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন । কয়রায় ২৭ বছরের দখলীয় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন । সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ/বিএসএস পরীক্ষা। মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত। মসলিন কটন মিল শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী শরিফুল আলমের সঙ্গে সাক্ষাৎ। কালীগঞ্জে নেশাগ্রস্ত হয়ে মায়ের ঘরে আগুন, যুবকের এক বছরের কারাদণ্ড। রংপুরে মাদ্রাসাছাত্র রাফি নিখোঁজ, থানায় জিডি। কয়রায় বিনামুল্যে চক্ষুপরীক্ষা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত। খুলনার ডুমুরিয়ায় নিসচা’র রোড ক্যাম্পেইন।

কয়রায় ২৭ বছরের দখলীয় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

কয়রা, খুলনা, প্রতিনিধিঃ 

খুলনার কয়রায় দীর্ঘ ২৭ বছর ধরে ভোগদখলে থাকা জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় জমিতে থাকা আমন ধান ও গাছগাছালি নষ্ট এবং সীমানা বেড়া ভাঙচুরের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক মোঃ রেজাউল করিম। ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার ও পরিবারের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন তিনি। 

১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ২ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা মোঃ রেজাউল করিম। লিখিত বক্তব্যে রেজাউল করিম জানান, কয়রা মৌজার এসএ ১২৫ নম্বর খতিয়ানের ১৬৭৪ নম্বর দাগে ০.৬৬ একর জমি তিনি ১৯৯৯ সালে ক্রয় করেন। জমি কেনার পর থেকে নিয়মিত সরকারি খাজনা পরিশোধ ও নামজারি (মিউটেশন) সম্পন্ন করে সীমানা বেড়া দিয়ে গাছগাছালি লাগানোসহ বিভিন্ন ফসল উৎপাদন করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তিনি অভিযোগ করেন, গত ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক ১২টার দিকে মদিনাবাদ গ্রামের বাবর আলী গাজীর পুত্র  মোশারফ হোসেন গংরা ওই জমি দখলের উদ্দেশ্যে সেখানে প্রবেশ করেন। এ সময় জমিতে রোপণ করা আমন ধান ও গাছগাছালি নষ্ট করা হয়। একই সঙ্গে সীমানা বেড়া ভেঙে পাশের মান্নান হুজুরের বাড়ীতে ফেলে দেওয়া হয় বলে দাবী করেন তিনি। সংবাদ সম্মেলনে রেজাউল করিম আরো বলেন, হামলায় অংশ নেওয়া অনেকের মুখ কাপড় দিয়ে ঢাকা থাকায় সবাইকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মোশারফ হোসেনের সাথে তার ভাই, বোন সহ পরিবারের লোকজনকে  তিনি চিনতে পেরেছেন বলে জানান। তিনি আরো অভিযোগ করেন, জমি দখলের ঘটনায় বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাঁকে খুন ও জখমের হুমকি দেয়। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন। যেকোনো সময় পুনরায় লোকজন নিয়ে এসে জমিটি দখলের চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে রেজাউল করিম তার জমি রক্ষা, জবরদখলের চেষ্টা বন্ধ, ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT