1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু । পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ।

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ বন্ধ, ফেরিতে বাড়ছে যাত্রীর চাপ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩০১ বার পঠিত

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের চাপ বেড়েছে। এতে দুর্ভোগ বেড়েছে রাজধানীমুখী যাত্রীদের।

মঙ্গলবার (৩ আগস্ট) সকাল থেকে পণ্যবাহী তিন শতাধিক ট্রাকসহ যাত্রীরা পদ্মা পারের অপেক্ষায় রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, গার্মেন্টসসহ রপ্তানিমুখী কারখানা খোলার ঘোষণায় গত তিনদিনে ফেরি ও লঞ্চে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের ঢল নামে শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে। দুর্ভোগ মাথায় নিয়ে পদ্মা নদী পার হন হাজার হাজার যাত্রী। পরে উভয় ঘাটে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

এদিকে মঙ্গলবার সকাল থেকে বরিশাল, পটুয়াখালী, খুলনা, ফরিদপুর, মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে ঘাটে আসছেন মানুষ। উভয় ঘাটেই যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক ভজন কুমার সাহা বলেন, ‘এ রুটে ১০টি ফেরি চলছে। তবে রোরো ফেরি বন্ধ রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তীতে সেগুলো চালানো হবে। এখন অগ্রাধিকার ভিত্তিতে অ্যাম্বুলেন্স, মরদেহ বাহী পরিবহন, পচনশীল দ্রব্যের ট্রাক পারাপার করা হচ্ছে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT