1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

বদহজম দূর করার উপায়

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৩৯ বার পঠিত

খাবারে একটু অনিয়ম হলেই বদহজম যেন নিত্য সঙ্গী। যা সহ্য করা অনেক সময় কষ্টসাধ্য হয়ে ওঠে। অতিরিক্ত মসলাদার ও ঝাল খাবার খাওয়ার ফলে বদহজমের সমস্যা দেখা দিতে পারে।

এই সমস্যা সমাধানে হাতের কাছে অনেক সময় প্রয়োজনীয় ওষুধ নাও থাকতে পারে। তাই জেনে নিতে পারেন বদহজম দূর করার ঘরোয়া উপায়-

১. দুই চামচ আদার রস, এক চামচ লেবুর রস, এক চিমটি লবণ মিশিয়ে খেতে পারেন। উষ্ণ পানির সঙ্গে মিশিয়ে এই মিশ্রণ সেবন করলে বেশি উপকার মিলবে।

২. দুধে থাকা ক্যালসিয়াম পাকস্থলীতে অ্যাসিড তৈরি করতে বাধা দেয়। তাই কখনও যদি বুকে জ্বালাপোড়া অনুভব করেন তাহলে একগ্লাস ঠান্ডা দুধ পান করুন।

৩. সকালে খালি পেটে অ্যাপেল সিডার ভিনেগার পান করতে পারেন উষ্ণ পানির সঙ্গে মিশিয়ে। এটি হজম ক্ষমতা বাড়ায়। শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়। এমনকী, যারা ওজন কমানোর কথা ভাবছেন, তাঁদের জন্যও খুব উপকারী এটি।

৪. সারাদিনে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। দিনে অন্তত ৩-৪ লিটার পানি খান। তবে খাওয়ার সময় খুব বেশি পানি না খাওয়াই ভালো। সবচেয়ে ভালো হয় যদি খাওয়া শেষ হওয়ার ৩০ মিনিট পরে আপনি পানি খেতে পারেন।

৫. বদহজমের সমস্যা এড়াতে পরিবর্তন আনতে হবে খাদ্যাভ্যাসেও। পরিমিত খাবার খেতে হবে। একবারে অনেকটা খাবার না খেয়ে বারবার খাওয়ার অভ্যাস তৈরি করুন।

৬. তেল-মশলাদার খাবার রাতের দিকে না খাওয়াই ভালো। অনেকেই দীর্ঘ সময় না খেয়ে থাকেন। আজ থেকে সেই অভ্যাসও পরিবর্তন করুন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT