1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ। আজ ১২অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক কার্যক্রম শুরু। কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ায় দু’জনকে জরিমানা।

গুঁড়া দুধ দিয়ে কালোজাম তৈরির রেসিপি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১০৪৮ বার পঠিত

ঝটপট মিষ্টি তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন গুঁড়া দুধের কালোজাম। মিষ্টি তৈরির অন্যতম উপকরণ ছানা হলেও তা তৈরি করা কিছুটা সময়সাপেক্ষ। তাই দ্রুত তৈরি করতে চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। সঠিক পদ্ধতিতে তৈরি করলে স্বাদে খুব বেশি পার্থক্য হবে না। চলুন তবে রেসিপি জেনে নেওয় যাক-

তৈরি করতে যা লাগবে

গুঁড়া দুধ- ১ কাপ

ময়দা- ২ টেবিল চামচ

সুজি- ১ টেবিল চামচ

তরল দুধ- আধা কাপ

বেকিং পাউডার- আধা চিমটি

ঘি- আধা চা চামচ

তেল- ভাজার জন্য

মাওয়া- ১ কাপ।

সিরা তৈরি করতে যা লাগবে

পানি- ৩ কাপ

চিনি- ২ কাপ

এলাচ- ২-৩টি।

যেভাবে তৈরি করবেন

প্রথমে গুঁড়া দুধ, ময়দা, সুজি ও বেকিং পাউডার ভালোভাবে মেশাতে হবে। এবার তাতে ঘি মেশান। এরপর একটু একটু করে তরল দুধ দিয়ে ডো তৈরি করে নিন। আঠালো ডো তৈরি হবে। এবার হাতে ঘি মাখিয়ে ডো থেকে অল্প করে ভাগ নিয়ে হাতের তালুতে নিয়ে কালোজামের আকৃতি দিন। এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিন।

একটি হাড়িতে সিরার পানি গরম দিন। পানি ফুটে উঠলে তাতে চিনি ও এলা চিন। সিরা ফুটে উঠলে জ্বাল একেবারে কমিয়ে ঢেকে রাখুন। এরপর অন্য একটি প্যানে তেল মাঝারি আঁচে গরম হতে দিন। গরম হলে মিষ্টিগুলো একটি একটি করে ভেজে তুলুন। তেল কিন্তু বেশি গরম হতে দেওয়া যাবে না। তাহলে মিষ্টির উপরের অংশ পুড়ে গেলেও ভেতরে কাঁচা থেকে যাবে।

মিষ্টি গাঢ় বাদামি করে ভেজে তুলে চিনির সিরায় দিয়ে জ্বাল মাঝারি আঁচে দিতে হবে। এভাবে রাখতে হবে মিনিট দশেক। মাঝে একবার সাবধানে নেড়ে দিতে হবে। এরপর নামিয়ে ঢেকে রাখুন অন্তত এক ঘণ্টা। এরপর মিষ্টি সিরা থেকে তুলে মাওয়ায় গড়িয়ে পরিবেশন করুন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT