1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়া শুরু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৬৬ বার পঠিত

আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৭ জুলাই) সচিবালয়ে করোনা প্রতিরোধে ঘোষিত লকডাউন বাস্তবায়ন বিষয়ে এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে করোনা প্রতিরোধক টিকা নেওয়া যাবে। এর আগে দেশের ইউনিয়ন পর্যায়ে টিকা কেন্দ্র স্থাপনের কাজ সম্পন্ন করা হবে। যাদের এনআইডি নেই তাদেরও বিশেষ পদ্ধতিতে রেজিস্ট্রেশনের আওতায় এনে টিকা দেওয়া হবে। এ কাজের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত থাকতে হবে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘লকডাউন আগামী ৫ আগস্ট পর্যন্তই চলবে। লকডাউন যাতে আরও কঠোর হয় সে বিষয়ে মাঠে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সবাইকে মাস্ক পরতেই হবে। স্বাস্থ্যবিধি মানতেই হবে। ফ্রন্টলাইনারদের পরিবারের সদস্য, যাদের বয়স ১৮ বছর, তারা সবাই টিকার আওতায় আসবে।’

মন্ত্রী বলেন, ‘যাদের বয়স ৫০ এর বেশি তাদের সংক্রমণের হার ৭৫ শতাংশ; অথচ এদের মধ্যে টিকা নেননি ৯০ শতাংশ। ৫০ ঊর্ধ্ব সব নাগরিককে টিকার আওতায় আনতেই হবে।’

বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ পুলিশ, বিজিবি, আনসার, চারটি গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিতি ছিলেন। সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT